ঢাকা, ০১ ডিসেম্বর-২০২৫
আহসান হাবীব (নিজস্ব প্রতিনিধি) : কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের কৃতি সন্তান, মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা সারওয়ার মুর্শেদ শামীম বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, অসীম পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতিকে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সারওয়ার মুর্শেদ শামীম ২০তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি সর্বদা মানবিকতা, কঠোর শৃঙ্খলা, দক্ষ নেতৃত্ব ও উচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর অঙ্গীকার সহকর্মী ও অধস্তনদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের ইন্দুরদাইর গ্রামের মরহুম মোরশেদুল ইসলাম (অবসরপ্রাপ্ত জেলা হিসাব রক্ষক কর্মকর্তা) এর সন্তান ও একটি সুশিক্ষিত পরিবারের যোগ্য প্রতিনিধি। ছয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। বড় ভাই ব্যবসায়ী, বড় দুই বোনের একজন সরকারি কলেজের অধ্যাপক এবং আরেকজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছোট দুই বোন ব্যাংকিং সেক্টরে কর্মরত। পরিবারটির শিক্ষাগত ও নৈতিক মূল্যবোধ তাঁর কর্মজীবনকে ইতিবাচকভাবে সমৃদ্ধ করেছে।
ডিআইজি পদে পদোন্নতির খবরে কটিয়াদী, বাজিতপুর, হালিমপুর ও আশপাশের এলাকায় আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী তাঁর এই সাফল্যে গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সারওয়ার মুর্শেদ শামীম ভবিষ্যতেও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। স্থানীয়রা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন এবং আরও সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানান।
সারওয়ার মুর্শেদ শামীমের এই পদোন্নতি কেবল ব্যক্তিগত অর্জন নয়- এটি বাজিতপুর ও কিশোরগঞ্জবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয়।
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা


