কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই সেবা ব্যবহারে দিনব্যাপী প্রশিক্ষণ

ঢাকা,  ১৭ নভেম্বর-২০২৫ 

চীফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এআই সেবা এবং ই-রিসোর্স ব্যবহার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মোবাইল বা কম্পিউটার খুললেই এ আই-এর প্রসপেক্ট সামনে চলে আসে। বর্তমান বিশ্বে এআই সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যারা শিক্ষকতায় আছেন তাদের জন্য কত বেশি জরুরি তা এই প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারবেন এবং সর্বশেষ ও গভীরভাবে জ্ঞানার্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ কর্মসূচির পাঁচটি সেশনের মধ্য দিয়ে আপনাদের ব্যক্তিগত উৎকর্ষতাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। প্রশিক্ষণে সবাই পারস্পরিক অংশগ্রহণমূলক করে নতুন জ্ঞানার্জন করবেন। এআই যেহেতু অত্যন্ত সম্ভাবনাময় তাই এ বিষয়ে ভবিষ্যতে আরো বিস্তারিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি.ই.ও) মো. তাওরিত। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথি ছিলেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন- বিডিরেনের সিস্টেম এন্ড সার্ভিসের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ইনোভেশনের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ এবং ড. এম হোসাম হায়দার চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষকণ কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন- ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×