এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১১ ও ১২ মার্চ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ১০ এপ্রিল থেকে চলতি শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১১ মার্চ বিতরণ শুরু হবে এবং শেষ হবে ১২ মার্চ। এই প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি বোর্ডের অধীন সব কেন্দ্র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ মার্চ ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে। পরদিন ১২ মার্চ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।

এতে আরও বলা হয়, কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না।

চিঠির তথ্যানুযায়ী, কেন্দ্র সচিব প্রবেশপত্র হাতে পাওয়ার পর ১৩ মার্চের মধ্যে তা শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন করতে হবে। কোনো প্রবেশপত্রে ভুল-ত্রুটি থাকলে তা ১৬ থেকে ২৫ মার্চের মধ্যে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×