ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নেত্রকোনায় কবি-লেখকদের প্রতিবাদ
ঢাকা, ০৮ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কবি ও লেখকরা ফিলিস্তিনের গাজা এবং রাফায় ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচী পালন করেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া বকুলতলা চত্বরে খালেকদাদ চৌধুরী মুক্ত মঞ্চে এ কর্মসূচী পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কবি এনামূল হক পলাশ। সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী এবং এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরীয়া চৌধুরী হেলিম।
কবি ও লেখক ননী গোপাল সরকার, আনোয়ার হাসান, স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক মো. আলমগীর, কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু, ছড়াকার মৃণাল কান্তি চক্রবর্তী, কবি আনিসুর রহমান বাবুল, বিপ্লবী ওয়ারকার্স পার্টির সজীব সরকার, কবি শোকরান খান, কবি দেবব্রত দাস, কবি কামাল হোসাইন, কবি হেপি সরকার, কবি ইউসুফ খান, প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী, কবি তানভীয়া আজীম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি বক্তব্য রাখেন।
সকলের পক্ষে ফিলিস্তিনের শিশুসহ জনসাধারণের প্রতি সংহতি প্রকাশ করে গণমাধ্যমের জন্য বিবৃতি পাঠ করেন কবি এনামূল হক পলাশ।
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা


