ইসরাইলি হামলায় পুলিশ প্রধান সহ ১১ জন নিহত

ঢাকা, ০২ জানুয়ারি-২০২৫

ডেস্ক নিউজ : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানায়, সেখানে রাতের বেলায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের পুলিশ বাহিনী ভেঙে দেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা’র এক বিবৃতিতে জানায়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে দখলদার বিমানের বোমা হামলায় তিন শিশু ও দুই নারীসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।’

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানও রয়েছেন।

হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রাখলে ইসরায়েল গাজায় তাদের হামলা আরও জোরদার করবে বলে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার হুমকি দেন।

সাম্প্রতিক দিনগুলোয় গাজা থেকে নতুন করে রকেট নিক্ষেপের ফলে ইসরাইলে কিছুটা ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ের তুলনায় রকেটগুলো অনেক কম সংখ্যায় নিক্ষেপ করা হয়েছে, তবে প্রায় ১৫ মাস যুদ্ধের পর ইসরাইলি সরকারের জন্য এসব রকেট ফায়ার এক ধরনের রাজনৈতিক আঘাত। গাজায় এখনও আটক জিম্মিদের মুক্তি দাবি করেছেন কাটজ ।

তথ্যসূত্র : এএফপি

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×