বিদেশি আগ্নেয়াস্ত্র সহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার

ঢাকা, ০২ জানুয়ারি-২০২৫

এম.এ জাহান : একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার সহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২)।

০১ জানুয়ারি (বুধবার) রাত ১০:১৫ ঘটিকায় উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বুধবার থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০:১৫ ঘটিকায় টহল টিমটি সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নাইন এম.এম. এর একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×