ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৬
জেলা প্রতিনিধি : অপসাংবাদিকতার অভিযোগে খুলনার দুই সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন আব্দুল আলীম। সাংবাদিকতার পরিচয় ও আচরণ নিয়ে বিতর্কের জেরে আব্দুল আলীমকে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার প্রচার সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে খুলনা মফস্বল প্রেসক্লাব থেকেও তিনি বহিষ্কৃত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, অসদাচরণ, অপসাংবাদিকতার অভিযোগ, সহকর্মী সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার এবং বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, আব্দুল আলীম বিভিন্ন সাংবাদিককে অপমান-অপদস্ত করা, সামাজিকভাবে হেয় করে মন্তব্য করা এবং বিভিন্ন নেতার কাছে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এছাড়াও বিভিন্ন থানায় গিয়ে পুলিশের সঙ্গে ক্ষমতা প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সংশ্লিষ্টদের দাবি, সাংবাদিকতার পরিচয় ও আচরণ নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, উপরোক্ত অভিযোগের বিষয়ে আব্দুল আলীমের কোন বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানা গেলে পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


