ঢাকা, ০৮ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা ঘেরাও করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
আজ ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আশিকুল্লাহ (৪০)। তিনি যশোরের বাঘারপাড়া থানার জামদিয়া এলাকার মৃত ক্বারী এনামুল্লাহর ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও মুহতামিম হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, মাদ্রাসার হেফজ বিভাগে পড়ুয়া একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ওই শিক্ষক যৌন নির্যাতন ও ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর (বৃহস্পতিবার) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্য ও স্থানীয় বিক্ষুব্ধরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেওয়ার সময় উত্তেজিত লোকজন পুলিশের ওপর হামলা করেন। এতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হন।
খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে তারা অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করেন। এতে তিনি নিজেসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


