ঢাকা, ০৪ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম তাসিন শেখ (১৫)। সে দিঘলিয়া উপজেলার দেয়ারা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শেখ আসাদের পুত্র।
নিখোঁজ তাসিন শেখ দিঘলিয়া এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, গত ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল বেলায় প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আশপাশের এলাকায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে অবশেষে বিষয়টি দিঘলিয়া থানাকে অবহিত করা হয়। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর- ২৩০, তারিখ- ৪ ফেব্রুয়ারি-২০২৬ ইং।
নিখোঁজ তাসিনের বাবা শেখ আসাদ জানান, ‘আমার ছেলে নিয়মিত স্কুলে যেত, কোথাও যাওয়ার কথা বা কোনো ঝামেলার কথা আমাদের জানায়নি। হঠাৎ করে এভাবে নিখোঁজ হওয়ায় আমরা চরম দুশ্চিন্তায় আছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না।’
স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, একটি কিশোর শিক্ষার্থীর নিখোঁজ হওয়া অত্যন্ত মানবিক ও সংবেদনশীল বিষয়। দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা যেকোনো সহৃদয় ব্যক্তির কাছে আকুল আবেদন জানিয়েছেন- কেউ যদি তাসিন শেখকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ : ০১৭২৪৬১০৬১৭, ০১৯৬৪৪৩৬১৬০ নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


