ঢাকা, ০৫ ফেব্রুয়ারি-২০২৬
বিভাগীয় ব্যুরো প্রধান : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার রাতে উপজেলার দোহাজারি পৌরসভার বার্মা কলোনি ঘিরে যৌথবাহিনী এ তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, রাত ১২টার পর শুরু হওয়া এ অভিযানে বার্মা কলোনির শতাধিক বসতঘরের প্রতিটিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা ও ৮৩ শিশু-কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল পর্যন্ত তাদের নাগরিকত্ব ও রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) প্রতিনিধিদের মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
ওসি ইলিয়াছ খান বলেন, ‘আমরা মোট ৩৪৫ জনকে আটক করে থানায় এনেছি। তবে সবাই রোহিঙ্গা নন। এর মধ্যে এখন পর্যন্ত ৩২২ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হয়েছি। আরও কয়েকজন পাওয়া যেতে পারে। তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা যাচাই-বাছাই করে সেখানে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত বার্মা কলোনিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানান ওসি।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


