ঢাকা, ০৫ ফেব্রুয়ারি-২০২৬
চীফ রিপোর্টার : বাংলাদেশ সরকার এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর মধ্যে আজ ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কারিগরি সহায়তার জন্য একটি প্রকল্প নথি স্বাক্ষরিত হয়েছে।
ডাব্লিউএফপি এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ ডাব্লিউএফপি থেকে ‘স্ট্রেংথেনিং শক রেসপন্সিভ অ্যান্ড নিউট্রিশন সেনসিটিভ সোশ্যাল প্রজেকশন প্রোগ্রাম -এর জন্য মোট ব্যয় ৬,৮৮,৯৭৯ মার্কিন ডলারের মধ্যে ৬,৪৫,৭১৪ মার্কিন ডলার পাবে। কারিগরি সহায়তা প্রকল্পের মূল উদ্দেশ্য হল- নীতিগত সমর্থন, বর্ধিত খাত ভিত্তিক সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রমাণ-ভিত্তিক জ্ঞান তৈরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ বছর মেয়াদী এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল এবং বাংলাদেশে এর সাথে সম্পর্কিত উন্নয়ন লক্ষ্যগুলিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ডাবি¬উএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


