ঢাকা, ২৭ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে আনন্দঘন পরিবেশে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম সিদ্দিক-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার শেখ নজির আহম্মেদ, প্রতিভাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লিপি খাতুন, খান এ সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইম্রান গাজী, সূর্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন এবং আইডিয়াল কেজি স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে এম সিদ্দিক-উজ-জামান বলেন, ‘একটি শিক্ষার্থীর জীবনে বিদ্যালয়ই হলো নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের প্রথম ও প্রধান ক্ষেত্র। নবীন শিক্ষার্থীরা এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গর্বের কারণ হবে—এটাই আমাদের প্রত্যাশা।’
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিষ্টাচার, সময়ানুবর্তিতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের ভূমিকা ও অভিভাবকদের সচেতন অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক তাঁর বক্তব্যে বলেন, ‘নবীন শিক্ষার্থীদের আগমনের মাধ্যমে বিদ্যালয় পরিবার আরও সমৃদ্ধ হলো। এই শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সঠিক পথে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজ—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীরা যেন আত্মবিশ্বাস, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারে—সে লক্ষ্যেই আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষার মান উন্নয়ন এবং আনন্দঘন পরিবেশে নবীন বরণ আয়োজনের জন্য প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিকের দক্ষ নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগ উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত হিসেবে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। সুশৃঙ্খল আয়োজন ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীন বরণ উৎসব সফলভাবে সম্পন্ন হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


