ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকা, ২৯ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সৌহার্দ্যপূর্ণ মানসিকতা গড়ে তোলে।’ তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিভাগভিত্তিক খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লৌহ গোলক নিক্ষেপ, মোরগ লড়াই, দড়ি লাফ, চেয়ার সিটিংসহ নানা আকর্ষণীয় ইভেন্ট। এছাড়া শিক্ষকদের জন্য হাড়িভাঙা খেলার আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বিচারক মণ্ডলীতে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদসহ বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম বিদ্যালয়ে নিয়মিত সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া চর্চা জোরদারে তার প্রশংসনীয় উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ পায়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×