খুলনার ছয় আসনে ৩৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

ঢাকা, ২১ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনের মোট ৩৮ জন প্রার্থীর মাঝে আজ ২১ জানুয়ারি (বুধবার) আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতীক বিতরণ করেন খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে খুলনা অঞ্চলে নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রার্থীর প্রতি নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাদের মধ্যে সম্মিলিত জাতীয় জোটের অর্ন্তগত বাংরাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী (দাড়ি পাল্লা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বিএনপি’র আমির এজাজ খান (ধানের শীষ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’র প্রবীর গোপাল রায় (রকেট), বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মন্ডল (দোয়াত কলম), স্বতন্ত্র অচ্যিন্ত কুমার মন্ডল (ঘোড়া), স্বতন্ত্র গোবিন্দ হালদার (কলস) ও গণ অধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান (ট্রাক) প্রতীক পেয়েছেন।

খুলনা -২ আসনে (সদর-সোনাডাঙ্গা) তিন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (দাড়ি পাল্লা), বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা) ১০জন প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল (হাতপাখা), বিএনপির রকিবুল ইসলাম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মাদ মাহফুজুর রহমান (দাড়ি পাল্লা), স্বতন্ত্র মো. মুরাদ খান লিটন (ঘুড়ি), স্বতন্ত্র মঈন মোহাম্মাদ মায়াজ (ফুটবল), বাসদের জনার্দন দত্ত (মই), এনডিএম’র শেখ আরমান হোসেন (সিংহ), জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল), স্বতন্ত্র মো. আবুল হাসানত সিদ্দিক (জাহাজ) ও স্বতন্ত্র এস এম আরিফুর রহমান মিঠু (হরিণ) প্রতীক পেয়েছেন।

খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) চারজন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ (হাতপাখা), বিএনপি’র এস কে আজিজুল বারী (ধানের শীষ), খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র এস এম আজমল হোসেন (ফুটবল) প্রতীক পেয়েছেন।

খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) ৪ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার (দাড়ি পাল্লা), বিএনপির মোহাম্মাদ আলী আসগার (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে) ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল)।

খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ (দাড়ি পাল্লা), বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল ফকির (হাতপাখা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রশান্ত কুমার মন্ডল (কাস্তো) ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×