বগুড়ায় সাতটি অসনে প্রতীক বরাদ্দ : ধানের শীষ পেলেন তারেক রহমান

ঢাকা, ২১ জানুয়ারি-২০২৬

এইচ আ‌লিম (জ্যেষ্ঠ প্রতিবেদক) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রার্থী হিসেবে বগুড়া- ৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি (বুধবার) বেলা সাড়ে ১১ টায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

এদিনে সকাল থেকে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে জেলার সাতটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। এর আগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। বগুড়ার সাতটি আসনে মোট ৩৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়ার ১২টি উপজেলা নিয়ে গঠিত সাতটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের দিন ছিলো উৎসবমুখর। প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। নির্বাচনে বগুড়ায় ৩ জন তিনটি আসন থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার করেন, বগুড়া-১ আসনে শাহজাদী আলম লিপি, বগুড়া-৩ আসনে তৌহিদুল আলম, বগুড়া-৪ আসনে কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস। তাদের বাদ দিয়ে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বগুড়া জেলায় মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।

বগুড়া-৬ আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন ‘তারা’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মোঃ মামুনুর রশির পেয়েছেন ‘হাতপাখা’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী দিলরুবা নূরী পেয়েছেন ‘মই’ প্রতীক। এদিকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রতীক হিসেবে পেয়েছেন ‘কেটলি’। এই আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মীর শাহে আলম পেয়েছেন ‘ধানের শীষ’। এই আসনেই একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু পেয়েছেন ‘সিঁড়ি’ প্রতীক। জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন দাঁড়িপাল্লা। ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন হাতপাখা। গণঅধিকার পরিষদ সেলিম সরকার ট্রাক প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন লাঙ্গল। একই দিনে বগুড়ার বাকি সকল আসনেই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×