খুলনায় জমে উঠেছে বিসিক মেলা-২০২৬

ঢাকা, ০৭ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ ও ব্র্যান্ডিংয়ের গুরুত্ব যখন ক্রমেই বাড়ছে, তখন খুলনায় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য আশার আলো হয়ে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা। খুলনার স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে নগরীর শিববাড়িস্থ বিসিক চত্বরে গত ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই মেলা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আজ ০৭ জানুয়ারি (বুধবার) মেলার চতুর্থ দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতিতে মেলা বেশ জমে উঠেছে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে আগত ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসছেন। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ ও ক্রয়-বিক্রয়ের গতি, যা উদ্যোক্তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।

রবিবার বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বিসিক খুলনা জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলাটি স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ নাজমুল হক ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এই মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ। বিশেষ করে হস্তশিল্প ও ক্ষুদ্র উৎপাদনের সঙ্গে যুক্ত নারী উদ্যোক্তারা এই মেলার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি আরও বলেন, বিসিক উদ্যোক্তা মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পণ্যের ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের একটি কার্যকর প্ল্যাটফর্ম, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

 

খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম এবং বিসিকের আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার। অতিথিরা উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেন এবং পণ্যের মানোন্নয়নে বিসিকের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। বক্তারা খুলনার অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান স্মরণ করে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এবারের উদ্যোক্তা মেলায় বিসিক চত্বরে মোট ৪০টি সুসজ্জিত স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে হাতে তৈরি পোশাক, কুটির শিল্প সামগ্রী, হস্তশিল্প, ঘর সাজানোর পণ্য এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ১০ দিনব্যাপী এই উদ্যোক্তা মেলা আগামী দিনগুলোতে আরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠবে এবং খুলনার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন বাজার ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×