বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬ শুরু

ঢাকা, ০৭ জানুয়ারি-২০২৬ 

জেলা প্রতিনিধি : পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে আগামীকাল ০৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ স্লোগানে তিন দিনের আয়োজন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এ উৎসবে বিশ্বের ৩২টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্র প্রদর্শনী। বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ এবারও উৎসবটি ভিন্নমাত্রায় আয়োজন করছে।

আয়োজকরা জানান, প্রতিবছর ফেব্রুয়ারিতে উৎসবটি হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এ বছর জানুয়ারিতে আয়োজন করা হয়েছে।  উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক শর্ট ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরি এবং ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ডও। প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতোমধ্যে অভিজ্ঞ জুরিবোর্ড গঠন করা হয়েছে।

জুরিবোর্ডে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর। এছাড়াও আন্তর্জাতিক জুরিদের মধ্যে আছেন রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি এবং নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী। উৎসবে আরও থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। মাস্টার ক্লাস নেবেন চলচ্চিত্র নির্মাতা রাজিবুল হোসাইন। তিন দিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। অন্যদিকে, ওপেন ডিসকাশনে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল্লাহ মোহাম্মদ, নির্মাতা অন্তু আজাদ ও নির্মাতা জীবন শাহাদৎ।

মধুবন সিনেপ্লেক্সে ৮ ও ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে এবং ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই সময়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ ও ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী চলবে। এবারের উৎসবে ছয়টি দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী অংশ নেবেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসবটি তার স্মরণে উৎসর্গ করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি নিয়ে বিশেষ আয়োজন ‘ফটো রিলস’ থাকছে উৎসবে। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর অংশগ্রহণকারীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×