ঢাকা, ০৩ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ০৩ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) রিয়াজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. হেলাল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ারুজ্জামান, পরিসংখ্যান সহকারী মো. রমজান হোসেন, এবং দলিত সংস্থার প্রতিনিধি মো. মনজুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা বলেন, সরকার প্রদত্ত সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে দুঃস্থ, প্রতিবন্ধী, বয়স্ক, অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমাজসেবা অধিদপ্তর। প্রযুক্তির ব্যবহার ও সমতার ভিত্তিতে সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এসি ল্যান্ড রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সমাজসেবা কেবল সহায়তা নয়, এটি মানুষের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজসেবার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, দিঘলিয়া উপজেলায় সমাজসেবার আওতায় বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ ও পুনর্বাসনমূলক কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার উদ্যোক্তা, সমাজসেবার সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


