ঢাকা, ০৪ জানুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত কাবাডি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগীয় চ্যাম্পিয়ন জেলা দল অংশগ্রহণ করে। দুর্দান্ত নৈপুণ্য ও দলগত সমন্বয়ের মাধ্যমে মৌলভীবাজার জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে খুলনা জেলা দল সাহসী লড়াই করে রানারআপ হয়।
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ খুলনা জেলা দলের অধিনায়ক, দিঘলিয়ার সন্তান এবং ‘খুলনার কিং’ খ্যাত মো. কাসেম সেরা রেইডার নির্বাচিত হন। তার আক্রমণাত্মক রেইড ও কৌশলী খেলায় দর্শক ও ক্রীড়া বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে।
খুলনা জেলা দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মো. কাসেম, ইকবাল, আশরাফুল, সুমন, শুভ, জাহিদ, রাবু, রনি, আসিব, নাছির ও সোহেল। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহআলম এবং সহকারী কোচ ছিলেন মো. আ. সালাম। তাদের দক্ষ দিকনির্দেশনায় দলটি পুরো টুর্নামেন্টে প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করে।
এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তৃণমূল পর্যায়ে কাবাডি খেলাকে আরও বিকশিত করতে দিঘলিয়া উপজেলা প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। দিঘলিয়ার এম এ মজিদ কলেজ মাঠে একটি আধুনিক ইনডোর কাবাডি স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, এই অর্জন খুলনা জেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে দক্ষ কাবাডি খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


