সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষের আবেগঘন বিদায় সংবর্ধনা

ঢাকা, ২৯ ডিসেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুসিক্ত এক স্মরণীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হলো খুলনার দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের-অধ্যক্ষ আবদুল জব্বার স্যারের। স্যারের এই অবসরকে স্মরণীয় করে রাখলেন কলেজের শিক্ষার্থীরা।

একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের পাঠদানেই সীমাবদ্ধ নন-তিনি আলোকবর্তিকা, তিনি পথপ্রদর্শক, তিনি মানবিক মূল্যবোধের নির্মাতা। ঠিক তেমনই একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল জব্বার। তাঁর কর্মজীবনের অবসানকে কেন্দ্র করে ২৯ ডিসেম্বর (সোমবার) কলেজ প্রাঙ্গণে যে আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়, তা যেন শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এক অনন্য নিদর্শনে পরিণত হয়।

বেলা ১২টায় সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অত্র কলেজের শিক্ষক পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক এস এম নাসির উদ্দীন। কলেজ প্রাঙ্গণজুড়ে ছিল স্মৃতি, কৃতজ্ঞতা আর ভালোবাসার আবেশ-যেখানে প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ের কথা মিলেমিশে একাকার হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বার স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘প্রফেসর আবদুল জব্বার শুধু একজন দক্ষ প্রশাসক নন, তিনি ছিলেন একজন মানবিক শিক্ষক, যাঁর আদর্শ বহু প্রজন্মকে আলোকিত করেছে।’

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর বায়জিদ হোসাইন, সরকারি বয়রা মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোল্যা তারিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজাদুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক রেহেনা সুলতানা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাহফুজুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। কেউ স্মৃতিচারণ করেছেন স্যারের অনুপ্রেরণামূলক কথা, কেউ বলেছেন তাঁর স্নেহমাখা শাসনের কথা, আবার কেউ চোখের জলে ভেজা কণ্ঠে বলেছেন-‘স্যার আমাদের শুধু ছাত্র বানাননি, মানুষ বানিয়েছেন।’

বিদায়ী বক্তব্যে প্রফেসর মো. আবদুল জব্বার স্যার বলেন, ‘এই কলেজ আমার কর্মস্থল নয়, আমার দ্বিতীয় পরিবার। শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’

শেষ মুহূর্তে শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয় বিদায়ী অধ্যক্ষের হাতে। আবেগ, ভালোবাসা আর শুভকামনায় ভরা এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অশ্রুসিক্ত চোখ আর হৃদয়ভরা স্মৃতি নিয়ে শেষ হয়-যা সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×