ঢাকা, ২৯ ডিসেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সারাদেশে একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় বাংলা বিষয়ে অংশ নেয় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে এই পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, পরিবহন ও কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।
নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হচ্ছে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হচ্ছে। সর্বমোট ৪০০ নম্বরের ভিত্তিতে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রকাশিত রুটিন অনুযায়ী, রোববার বাংলা (১০১), সোমবার ইংরেজি (১০৭), মঙ্গলবার গণিত (১০৯) এবং বুধবার বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য আলাদাভাবে দেড় ঘণ্টা করে সময় নির্ধারণ করা হয়েছে। ফলে ওই দিন মোট তিন ঘণ্টা পরীক্ষা চলবে। পরীক্ষার সব প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের আলোকে প্রস্তুত করা হয়েছে।
দিঘলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : খুলনার দিঘলিয়া উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ২৮ ডিসেম্বর (রবিবার) সেখানে প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৪৭ জন, অনুপস্থিত ছিল ৯ জন। মোট ৭টি কক্ষে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কথা বলার সুযোগ নেই, ফলে নকল বা বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা নেই।’
অভিভাবক ও শিক্ষকরা দীর্ঘদিন পর এই বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এই পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং মেধাবী শিক্ষার্থীদের আগাম চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


