সেনহাটিতে বৈদ্যুতিক সার্ভিস তার চুরি : আতঙ্কে এলাকাবাসী

ঢাকা, ২৭ ডিসেম্বর-২০২৫

খুলনা প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে ফের বিদ্যুতের সার্ভিস তার চুরির ঘটনা ঘটেছে। মাত্র ছয় দিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, আদর্শ পল্লীর বাসিন্দা ও সাংবাদিক ডা. এস এম মেহেদী হাসানের বাড়ির বিদ্যুতের মিটার থেকে আনুমানিক ১২০ গজ বৈদ্যুতিক সার্ভিস তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ২৬ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ চুরির ঘটনা সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২১ ডিসেম্বর (রবিবার) একই এলাকার প্রবাসী আসাদের বাড়ির সার্ভিস তার চুরি হয়। ধারাবাহিকভাবে এমন চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

এলাকাবাসী জানান, গভীর রাতে সংঘটিত এসব চুরি প্রতিরোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। একই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×