দিঘলিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা, ১৩ ডিসেম্বর-২০২৫

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর (শনিবার) সকালে দিঘলিয়া ওয়াই এম এ খেলার মাঠে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, চ্যানেল ‘এস’ টেলিভিশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়নের ছয়টি ফুটবল দল অংশগ্রহণ করছে। এর আগে লটারির মাধ্যমে সেনহাটি ইউনিয়ন একাদশ ও আড়ংঘাটা ইউনিয়ন একাদশ ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উদ্বোধনী দিনে বাকি চার দলের মধ্যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এসব ম্যাচে দিঘলিয়া ইউনিয়ন একাদশ ও গাজিরহাট ইউনিয়ন একাদশ নিজ নিজ খেলায় বিজয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ তকদির হোসেন, নাজমুল হোসেন, রুমেল বায়জিদ, রমজান হোসেন ও জাবেদ ওমর ববি। খেলায় ধারাভাষ্য প্রদান করেন দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান।

আগামীকাল ওয়াকওভারপ্রাপ্ত দুই দল এবং আজকের বিজয়ী দুই দল—এই মোট চার দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের বিজয়ী দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় শুরু হওয়া এই খেলা উপভোগ করতে মাঠজুড়ে ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পরিপূর্ণ।

আয়োজক কমিটি আগামীকাল অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী দর্শকসহ সর্বস্তরের মানুষকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×