কবি হেলাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা, ১৩ ডিসেম্বর-২০২৫

বিশেষ প্রতিবেদন : দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ নেত্রকোনা জেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর বারোটায় জেলা শহরে কবির নিজ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের হেলাল হাফিজ চত্বরে ‘স্মরণ কথন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানের শুরুতে কবির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আবৃত্তি শিল্পী ও শিশুরা কবির আলোচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।  হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের সঞ্চালনায় কবিকে স্মরণ করে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, কবির বাল্য বন্ধু বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সংস্কৃতি কর্মী সৈয়দা নাজনীন সুলতানা, সুইটি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্মরণ কথন শেষে কবি ও সদ্যপ্রয়াত কবির ছোট ভাই নেহাল হাফিজের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পড়েন মওলানা গাজী আব্দুর রহিম রুহী।

কবি হেলাল হাফিজ ১৯৪৮ সনের ৭ অক্টোবর তৎকালীন নেত্রকোণা মহুকুমা, বর্তমানে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×