ঢাকা, ০৯ ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর- গ্যালারিতে আগামী ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (লিফট ৬) বুধবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এছাড়াও উপস্থিত থাকবেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতি বিকাশের অন্যতম জাতীয় প্রতিষ্ঠান। একাডেমির চারুকলা বিভাগ একাডেমির জন্মলগ্ন থেকেই চারুকলা বিষয়ক প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, আর্টক্যাম্প, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণসহ চারুকলা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এরমধ্যে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’র আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


