ঢাকা, ০৯ ডিসেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) খুলনার দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভসূচনা করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন অতিথিরা। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুধীজন, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরবর্তী সময়ে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ। তিনি বলেন, ‘দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সোচ্চার থাকতে হবে।’
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মল্লিক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. কিশোর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি এবং দিঘলিয়া থানার এসআই আদর্শ। তারা দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী এবং জনসাধারণের সচেতন ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি সদস্য এবং এলাকার সুধীজন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


