ঢাকা, ২৯ নভেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৯ নভেম্বর (শনিবার) মাগরিব নামাজের পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি’র অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনসাধারণ অংশ নেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। এর মধ্যে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, জেলা নেতা শরিফ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান (মিন্টু), সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, অন্যান্য নেতৃবৃন্দ- মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, বাদশা গাজী, বাকের শিকদার, লাল্টু সেলিম মোড়ল, মামুন রেজা, সেলিম রেজা, আলামিন মোল্লা, জনি, অপু, টুটুল, ও লিটনসহ আরো অনেকে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহ্র দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার অংশ। তারা দলমত নির্বিশেষে সকলের প্রতি দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


