ঢাকা, ২০ নভেম্বর-২০২৫
এম.এ জাহান (স্টাফ রিপোর্টার) : ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হবে নবান্ন উৎসব ১৪৩২। নবান্ন উৎসব ও সাংস্কৃতিক আয়োজনটি আজ ৫ অগ্রহায়ণ, ১৪৩২ তথা ২০ নভেম্বর (বৃহস্পতিবার) টিএসসির উড়ন্ত পায়রা চত্বরে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
দেশজ সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি নানারকম পরিবেশনা নিয়ে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর সাথে বিশেষ আয়োজন হিসেবে থাকছে প্রখ্যাত বাউল শিল্পী চিশতী বাউল, সংগীত শিল্পী আকাশ গায়েন, ফারজানা আফরিন ইভা, আবু রাশেদ, পলাশ, রবি সহ ক্যাম্পাস মাতানো শিল্পীদের গান এবং গ্রামীন ঐতিহ্যবাহী লাঠিখেলা সহ নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।
এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিগত অস্তিত্বের ভিত্তি কৃষি ভিত্তিক সমাজের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি তথা গ্রামীণ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কৃষ্টি-সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরার একটি প্রয়াস হিসেবে হিসেবে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


