৬০০ কোটি টাকা আত্মসাৎকারী এনজিও কর্তা গ্রেফতার

ঢাকা, ২০ নভেম্বর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৯ নভেম্বর (বুধবার) তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এনজিও কর্তা নাজিম উদ্দিন তনুকে (৩৭) গ্রেফতার করে সিআইডির এলআইসি ইউনিট। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নওগাঁ সদরের অফিসপাড়া এলাকায় ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামে একটি এনজিও (রেজি. নং- রাজু৩৭০) সঞ্চয়, মাসিক ডিপিএস ও ঋণ প্রদানের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। প্রতি ১ লাখ টাকার বিপরীতে মাসে ২ হাজার টাকা লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখানো হতো। প্রথম দিকে কিছু গ্রাহককে লভ্যাংশ দেয়া হলেও পরবর্তীতে বিষয়টি ব্যাপক প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি করা হয়। দরিদ্র জনগোষ্ঠীর বহু ব্যক্তি প্রতিষ্ঠানটিতে এককালীন আমানত হিসেবেও অর্থ জমা করেন। বাদীর ব্যক্তিগত আমানত ছিল ২০ লাখ টাকা এবং তার অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানে জমা মোট অর্থের পরিমাণ ছিল প্রায় ১৫০ কোটি টাকা।

এতে আরও বলা হয়, গত বছরের আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়। গ্রাহকরা নিয়মিত জমা বা উত্তোলন করতে না পারায় অভিযোগ জানান। পরিচালক নাজিম উদ্দিন তনু সময় চাইলে পরিস্থিতি আরও জটিল হয়। গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগীরা অর্থ ফেরত চাইলে কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে গ্রাহকদের জোরপূর্বক অফিস থেকে বের করে দেয়া হয়। পরে বাদী নওগাঁ সদর থানায় মামলা (নম্বর-২০, তারিখ- ১২/১১/২০২৪, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, এ পর্যন্ত ৮০০’র বেশি গ্রাহক প্রায় ৬০০ কোটিরও বেশি টাকা প্রতারিত হয়েছেন। মামলাটি সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজিম উদ্দিন তনুসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত অন্যান্য সদস্যদের সনাক্তকরণ, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের প্রচেষ্টা এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×