ঢাকা, ১৬ নভেম্বর-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফলে চট্টগ্রামে শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস হয়েছে ৩৯৩ জন শিক্ষার্থী। এছাড়া, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। সবমিলিয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আজ ১৬ নভেম্বর (রবিবার) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার এইচএসসির ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। একের অধিক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে ১০ জন শিক্ষার্থীর। গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।
২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫ দশমিক ৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭ দশমিক শূন্য ৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দু’টিই কমেছে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


