চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশায় তিন চোর আটক

ঢাকা, ১৪ নভেম্বর-২০২৫

নেজাম কাদেরী, (চট্টগ্রাম ব্যুরো চীফ) : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চুরি–ছিনতাই চক্রের তিন সদস্যকে স্থানীয় জনতা হাতে–নাতে আটক করেছে। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে উত্তর ঢেমশা ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- ১. কাইচার (২১), পিতা মুছা, ২. কাফি, পিতা আব্দুল জব্বার, এবং ৩. নবাব মিয়া (২০), পিতা বদিউর আলম। তিনজনই একই এলাকার স্থায়ী বাসিন্দা।

এলাকাবাসী জানান, কয়েক মাস ধরে ঢেমশা এলাকায় ধারাবাহিক চুরি-ছিনতাই, অটোরিকশা ও মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। বেশ কিছু সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিদের দেখা গেলেও তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। গতকাল রাতে চক্রটি আবারও চুরি করতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তিনজনকে ধরে ফেলতে সক্ষম হয়। এ সময় চক্রের আরও ৩–৪ জন সদস্য পালিয়ে যায়। পালানোর সময় তারা কেরানীহাটে পশ্চিম পাশে সোনা মিয়া বিল্ডিংয়ের ভাড়াটিয়া আরিফ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী আবদু রহিম জানান, ‘সাত-আট দিন আগে আমার অটোরিকশা চুরি হয়। সিসিটিভিতে তাদের চেহারা স্পষ্ট দেখা গেলেও হাতে-নাতে ধরা যাচ্ছিল না। গতকাল তারা আমার ছোট ভাইয়ের মোটরসাইকেল চুরি করতে এলে স্থানীয়রা ধরে ফেলে। এবং তারা স্বীকার করে আমার গাড়িটা তারা চুরি করে বিক্রি করে টাকা ভাগ করে নিয়েছে। আরেক ভুক্তভোগী জামাল বলেন, ‘ছয় মাস আগে আমার সিএনজি চুরি হয়েছিল। আটক তিনজন এ ঘটনার সাথেও জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

স্থানীয়দের ক্ষোভ ও নিরাপত্তা শঙ্কা এলাকাবাসী অভিযোগ করেন, চক্রটি দীর্ঘদিন ধরে গভীর রাতে সুযোগ বুঝে চুরি-ছিনতাই করত এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেত। অপরাধীরা ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তারা দ্রুত পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং রাতের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। স্থানীয় জনতা আটক তিনজনকে সাতকানিয়া সেনাবাহিনী এবং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাম্প্রতিক সময়ে ঢেমশা এলাকায় চুরির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম উদ্বেগে ছিল। তিনজনের আটক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটছে না।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×