‘দৈনিক খুলনাঞ্চল’ পত্রিকার এক দশক পূর্তি উদযাপন

ঢাকা, ১৪ নভেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘দৈনিক খুলনাঞ্চল’ পত্রিকার এক দশক পূর্তি উপলক্ষে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর তারেরপুকুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন- ‘ফ্যাসিস্ট শাসনামলেও দৈনিক খুলনাঞ্চল পত্রিকাটি কোনদিন মাথা নত করেনি। বাধা-বিপত্তি উপেক্ষা করে পত্রিকাটি সাধারণ মানুষের পক্ষে ও স্বৈরাচারের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর কলম সৈনিকদের লেখনীর মাধ্যমে খুলনা অঞ্চলের অন্যায়, অত্যাচার ও অপরাধের চিত্র উঠে আসে।’

অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দৈনিক খুলনাঞ্চল পরিবারকে শুভেচ্ছা জানান। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন অতিথিদের স্বাগত জানান। পরে অতিথিরা রকিবুল ইসলাম বকুলকে সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

বক্তারা বলেন, গত এক দশক ধরে দৈনিক খুলনাঞ্চল পত্রিকা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ধরে রেখেছে। ‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’- এই শ্লোগানকে ধারণ করে যেমন অসঙ্গতি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার থেকেছে, তেমনি উন্নয়ন ও সম্ভাবনার সংবাদও তুলে ধরেছে। আগামী দিনেও পত্রিকাটি আরও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী ভূমিকা অব্যাহত রাখবে-এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, বিএফইউজের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোল্লা যরিন আহমেদসহ আরো অনেকে।

এছাড়া সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাপ্পি, যুবদলের নগর আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, শ্রমিক দলের নগর আহ্বায়ক মুজিবুর রহমান, জাসাস নগর শাখার আব্দুল জলিল, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, বাংলা নিউজ এজেন্সি’র নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফটোজার্নালিস্ট ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×