খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের গণসংযোগ

ঢাকা, ১২ নভেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৪ (রূপসা–তেরোখাদা–দিঘলিয়া) আসনে বিএনপি’র প্রার্থী আজিজুল বারী হেলালের নেতৃত্বে গণসংযোগ ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘একটি বাড়ি, একটি গাছ-সবুজায়নের অঙ্গীকার’ স্লোগান নিয়ে বিএনপি এলাকাজুড়ে পরিবেশবান্ধব প্রচারণা চালাচ্ছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় বিএনপি’র উদ্যোগে ব্যানার, পোস্টার ও প্রচারণামূলক স্লোগান টানানো হয়েছে। এসব ব্যানারে পরিবেশ রক্ষা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ব্যানারে লেখা হয়েছে-‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-একটি বাড়ি একটি গাছের প্রতিশ্রুতির মধ্য দিয়ে আজিজুল বারী হেলাল আহ্বান জানিয়েছেন একটি সবুজ ও সুন্দর সমাজ গড়ার।

স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রচারণার পাশাপাশি এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করা। আজ ১২ নভেম্বর (বুধবার) বেলা ১২ থেকে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচিতে প্রার্থী আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলার পথের বাজার, সেনহাটি বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

তিনি পথের বাজার প্রাথমিক বিদ্যালয়, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়, মোস্তফা রশিদী সুজা মহিলা কলেজ, সেনহাটি বালিকা বিদ্যালয় প্রভৃতি স্থানে গাছ বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন। এছাড়া তিনি শিক্ষক, স্থানীয় সুধীজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফরমায়েশ খানায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপি সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, জেলা নেতা শরিফ ইকবাল হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মোল্লা বিল্লাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, বাদশা গাজী, বাকের শিকদার, লাল্টু সেলিম মোড়ল, মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল, লিটন প্রমুখ।

কর্মসূচিতে বিএনপি’র স্থানীয় নেতা–কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×