ঢাকা, ১২ নভেম্বর-২০২৫
এইচ আলিম (জেলা প্রতিনিধি) : বগুড়ায় আন্তঃস্কুলে সিনিয়র ও জুনিয়ার দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (বুধবার) দিনব্যাপী বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র একাদশ ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সিনয়র একাদশ গঠন করে আন্তঃস্কুল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জুনিয়র একাদশ ১-০ গোলে জয় পায়। এর আগে ফুটবল খেলা উপলক্ষ্যে স্কুলের মাঠে শিক্ষার্থীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় শিক্ষামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াহেদুজ্জামান, সহ প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহ শিক্ষক যথাক্রমে আব্দুল্লাহ আল মাহমুদ, নুরুল আলম, আব্দুল কাদের, লিপি রানী আদিত্য, প্রীতি দত্ত, রাবেয়া খাতুন, তহমিনা আকতার, ওয়ারেজ আলী, ফিরোজ আহম্মেদ, মোঃ আল আমিন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


