ঢাকা, ৩০ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের জন্য গঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’র সিদ্ধান্তে কেউ সংক্ষুদ্ধ হলে আপিলের সুযোগ রাখতে ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করা হয়েছে।
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’- এর উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে সভাপতি এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরকে সদস্য সচিব করে সাত সদস্যের ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, এনটিভির বার্তা সম্পাদক এফ এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
আপিল আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কমিটি আপিলের নিষ্পত্তি করবে বলে কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


