ঢাকা, ৩০ অক্টোবর-২০২৫
জেলা প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামীকাল ৩১ অক্টোবর বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে সকাল ১১ টা থেকে।
মেলায় ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পুস্তকের প্রদর্শনী ও বিক্রয় করবে। শিশুদের জন্য থাকবে শিশু কর্নার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবারের বই মেলাতে বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়াও বই কিনতে অসমর্থদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র দেবে বই বদলের সুযোগ। জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে দরিদ্র পাঠকরা তাদের পুরাতন বই বদল করে নতুন বই নিতে পারবে।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


