চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

ঢাকা, ৩০ অক্টোবর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : আতঙ্কের জনপদ চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, দা-কিরিচ ও রাবার বুলেট। এসময় আটক করা হয়েছে দু’জনকে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, রাউজানের নোয়াপাড়া এলাকা থেকে অস্ত্র-গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে। 

র‌্যাব জানায়, নোয়াপাড়া ৪নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের নতুন বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। বুধবার রাত থেকে এ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চলমান থাকে। অভিযানে আটকরা হলেন- নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে মো. কামাল ও আরেকজন তার চাচাতো ভাই মো. সোহেল। তিনি শফিক আহমেদের ছেলে।এর আগে দিনদুপুরে রাউজানে যুবদল কর্মী আলমগীর ওরফে আলম হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান ও মো. হৃদয় । ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন। পুলিশ জানায়, নিহত আলমগীর ওরফে আলমের বাবা আব্দুস সাত্তার ছেলের হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

উল্লেখ্য, ২৫ অক্টোবর (শনিবার) চট্টগ্রামের রাউজানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আলমগীর ওরফে আলম (৫০)। এ ঘটনায় আলমগীর আলমের আত্মীয় মুহাম্মদ রিয়াদও (২৫) গুলিবিদ্ধ হন।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×