ঢাকা, ৩০ অক্টোবর-২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘যুগান্তর’ সম্প্রতি একটি সংবাদের শিরোনাম করেছেন, ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরোনো চেহারা ‘উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির ফাইল ‘ডিপ ফ্রিজে’। বিস্তারিত খবরে বলা হয়েছে, দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তার (পিও) দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর ‘ডিপ ফ্রিজে’ চলে গেছে।
তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্য অনুসন্ধান শুরুর সাত মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সংবাদ মাধ্যমে শোরগোল এবং নানামুখী সমালোচনার মুখে অভিযোগের তিরবিদ্ধ মোয়াজ্জেম ও ফারারীকে তলব করেই কার্যত অনুসন্ধানে ‘ইতি’ টেনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া এক বছর আগে অবসরপ্রাপ্ত, পলাতক ও চাকরিরত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোয়েন্দা ইউনিট তদন্ত শুরু করছেন। অথচ একই সময়ে গত সরকারের মন্ত্রী-এমপি ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একাধিক সূত্রে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


