ঢাকা, ২৬ অক্টোবর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে খুলনার সোনাডাঙ্গায় গ্রীন ফোর্স বাংলাদেশ-এর উদ্যোগে ২৬ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় সোনাডাঙ্গা বিভাগীয় অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশ এর চেয়ারম্যান মিকাইল রহমান। সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. এস এম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ এনামুল হাসান ডায়মণ্ড, সাধারণ সম্পাদক সুজাত কবির, সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক খায়রুজ্জামান সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আলিমুজ্জামান।
বক্তারা বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে।’ তারা আরও বলেন, ‘দেশের উন্নয়ন ও সুশাসনের পথে অন্যতম প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
সভায় বক্তারা ‘সবুজ চিন্তা, সুশাসন ও নৈতিকতার বিকাশ’-কে সামাজিক আন্দোলনে রূপ দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও টেকসই বাংলাদেশ গঠনে গ্রিন ফোর্স বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


