ঢাকা, ২৬ অক্টোবর-২০২৫
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রামে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ট্রফি। ২৬ অক্টোবর (রবিবার) নগরীর ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে দুই দেশের অধিনায়ক এ ট্রফি উন্মোচন করেন। উন্মোচন শেষে অধিনায়করা ফটোসেশনে অংশ নেন।
জানা যায়, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রতিটি ম্যাচই শুরু হবে। এর আগে সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজ ২-১ শেষ করে বাংলাদেশ দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


