ঢাকা, ১৮ অক্টোবর-২০২৫
জেলা প্রতিনিধি : খুলনা জেলার খালিশপুরের আজ পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৭) ও মোমিতা খাতুন (৮) নামের দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ ১৮ অক্টোবর (শনিবার) বেলা ১টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত শিশু আমেনা খাতুন খালিশপুর থানাধীন নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে এবং শিশু মোমিতা খাতুন একই এলাকার আজিজুলের মেয়ে। উভয় শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও বেলা সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের গোয়ালখালীর জাহাজের মোড় সংলগ্ন একটি বালির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং কিছুক্ষণ পর সিঁড়ির খাদ থেকে অপর শিশুটির দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


