হযরত শাহজালাল বিমান বন্দরের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ১৮ অক্টোবর-২০২৫

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো সেকশনে লাগা আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। আজ ১৮ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মো. মাসুদুল হাসান মাসুদ জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বিকেলে আগুন লাগার পর থেকে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। পাশাপাশি উদ্ধারকাজে সহায়তার জন্য দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

চারটি আন্তর্জাতিক ফ্লাইট ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি- চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট আটটি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। নিরাপত্তা শঙ্কায় কয়েকটি ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। ট্যাক্সিওয়েতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও থেমে আছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের আমদানি বিভাগে দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ইউনিটগুলো যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিমগুলো সমন্বিতভাবে কাজ করছে। গণমাধ্যমে প্রচারিত এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা একটি জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি, দয়া করে আমাদের সহযোগিতা করুন। যথাসময়ে সঠিক তথ্য আপনাদের জানানো হবে।’

কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কাছাকাছি থাকা বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তা মূল্যায়ন শেষে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×