ব্যবসা প্রতিষ্ঠান দখলের মামলায় গ্রেফতার হাজী সেলিম

ঢাকা, ১৩ অক্টোবর-২০২৫

স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজারে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুরসহ অবৈধভাবে নতুন ভবন নির্মাণের অভিযোগে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ ১৩ অক্টোবর (সোমবার) পুলিশ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্টে ‘দীন অ্যান্ড সন্স’ নামের ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগে চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মনিরুল ইসলাম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় হাজী সেলিমসহ ১৪ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে পুলিশ গ্রেফতার করে।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×