খুলনার দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৩ অক্টোবর-২০২৫

‎ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়ায় তথ্য কর্ণার উদ্বোধন ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে‌ ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সভা এবং দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যেগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন করা হয়।

তথ্য কর্ণার উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: ইকবাল হোসাইন। ইউপি চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল। ‎তথ্য কর্ণার উদ্বোধন শেষে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল এর সভাপতিত্বে সিটিসির সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন। সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য কে এম আকবর আলী, খান আরিফুল ইসলাম, নাজমুল হোসেন, পাখি বেগম, মো: হাফিজুর রহমান, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, স্বাস্থ্য সহকারী জি এম আমিরুল ইসলাম, ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা মুজিবর রহমান, আশ্বাস প্রকল্পের প্রোগাম কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ, প্রোগাম অফিসা মো: মোশারেফ আলী সোহেল প্রমুখ।

সভায় আলোচকগণ বলেন, তথ্য কর্ণারের মূল উদ্দেশ্য হলো, বিদেশ যাওয়ার আগে সকল তথ্য জেনে এবং বুঝে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং বিদেশে গিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×