কক্সবাজারে নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

ঢাকা, ১৩ অক্টোবর-২০২৫

জেলা প্রতিনিধি : বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের পেকুয়ায় তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আজ ১৩ অক্টোবর (সোমবার) থেকে শুরু করেছে। এই ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় আজ সোমবার থেকে তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে। 

ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা মানুষজনের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্যও নৌবাহিনীর অন্য একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। চিকিৎসা সেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষজন দাঁত ও অন্যান্য রোগের চিকিৎসার জন্য ক্যাম্পেইনে আসছে।

সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে ডেন্টাল ও মেডিসিন বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে। আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করায় সেবা গ্রহীতারা ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করেছে।

চিকিৎসা নিতে আসা উপস্থিত বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×