ঢাকা, ১৩ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় যৌথভাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ‘সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে ১৫ জন সাংবাদিককে ‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়। আজ ১৩ অক্টোবর (সোমবার) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার-উল-করিম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন এবং জুরি বোর্ডের সদস্যগণ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশনের প্রতিনিধি, জুরি বোর্ডের চেয়ার পারভীন সুলতানা রাব্বী, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। সমাপনী বক্তব্য দেন নিশাত সুলতানা, পরিচালক-ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বিভিন্ন গণমাধ্যমে মানবিক মর্যাদা ও সমতার জন্য সাংবাদিকতাকে উৎসাহিত করতে ও পেশাদারিত্ব বজায় রেখে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে এই আয়োজন করা হয়। এ বছর জাতীয় সংবাদপত্র, স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পোর্টাল ও বিজ্ঞাপন শাখাসহ মোট ৫ টি শাখায় ১৫ জন গণমাধ্যমকর্মীকে পুরস্কার প্রদান করা হয়।
‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ আয়োজনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বীর নেতৃত্বে বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সানজিদা আখতার; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা; সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক সজীব সরকার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ বিজয়ীদের মধ্যে রয়েছেন- জাতীয় সংবাদপত্র শাখায় চ্যাম্পিয়ন মো. শাহেরীন আরাফাত (দৈনিক সমকাল); রানার আপ রফিকুল ইসলাম (ডেইলি সান); জাফর ইকবাল (দৈনিক কালবেলা); নাজনীন আখতার ও মানসুরা হোসাইন (প্রথম আলো)।
স্থানীয় সংবাদপত্র শাখায় চ্যাম্পিয়ন আওয়াল শেখ (দৈনিক জন্মভূমি); রানার আপ শরীফুল রুকন (একুশে পত্রিকা)।
টেলিভিশন শাখায় চ্যাম্পিয়ন মেহেরিন এ্যানি (এখন টিভি); রানার আপ জিনিয়া কবীর সূচনা (চ্যানেল- ২৪)।
অনলাইন সংবাদ পোর্টাল শাখায় চ্যাম্পিয়ন জুবায়ের আহমেদ (কালের কণ্ঠ); রানার আপ আল-আমিন হাসান আদিব (জাগোনিউজ২৪.কম); আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট); ইয়াসির আরাফাত রিপন (জাগোনিউজ২৪.কম)। বিজ্ঞাপন শাখায় চ্যাম্পিয়ন শাহেদ শাহরুখ (ট্রিম পিকচার মিডিয়া); রানার আপ হাসান রেজাউল (যন্ত্রাক্ষী ফিল্মস)।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


