ঢাকা, ০১ অক্টোবর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) গভীর রাতে এ ঘটনা ঘটে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা ৩নং ওয়ার্ডে।
আত্মীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিজ রুমে হেডফোন কানে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন শুভ। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে গেলে জানালা দিয়ে গুলি চালানোর আলামত পান। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
শুভকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে গুলি লেগেছে এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয়দের ভাষ্য, নিহত শুভ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


