খুলনায় বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’র আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ০১ অক্টোবর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য গঠনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি)’র এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ও জাতীয় ঐক্য গঠনের সম্ভাবনা নিয়ে এ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি) জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহবাজ জামান এবং সঞ্চালনা করেন বিএনডিপি’র যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি আয়োজন ও সহযোগিতা করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।

প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটাপন্ন। গণতন্ত্রের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপ ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্বার্থের ওপরে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই, সকল রাজনৈতিক দল একযোগে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুক।’

চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান আরও মন্তব্য করেন, ‘পিআর পদ্ধতি জনগণের কল্যাণ বয়ে আনবে। এটি শুধুমাত্র রাজনৈতিক সমস্যা নয়, বরং একটি দীর্ঘমেয়াদি সমাধান। পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে সমাজে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। এটি দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।’

সভায় সভাপতির বক্তব্যে শাহবাজ জামান বলেন, ‘বর্তমান অচলাবস্থা কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো রাজনৈতিক সহনশীলতা ও সংলাপ। মতের বৈচিত্রকে মঞ্চে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এটি দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য অপরিহার্য। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল ভিত্তি।’

সঞ্চালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক নেতৃত্বকে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারের নিশ্চয়তা নিশ্চিত করে একটি টেকসই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে রাজনৈতিক সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র কার্যকর উপায়।’

সভায় উপস্থিত বক্তারা দেশের রাজনৈতিক সংকট নিরসন, সংলাপ এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। বক্তারা বলেন, ‘দেশকে শান্তি, স্থিতিশীলতা ও উন্নতির পথে এগিয়ে নিতে হলে এখনই সময় একতাবদ্ধ হওয়ার।’

সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনের স্বচ্ছতা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতার ওপর জোর দেন। তারা আশাপ্রকাশ করেন, সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের জন্য একটি স্থায়ী সমাধান সম্ভব হবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×