ঢাকা, ৩০ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৭নং ওয়ার্ডের ফরমাইশখানা গ্রামের গোলার ঘাট থেকে উপজেলাগামী একমাত্র প্রধান সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগে পড়েছেন পথচারীরা। বেশ কিছুদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।
এই পরিস্থিতির প্রতিবাদে এবং অবিলম্বে সড়ক সংস্কারের দাবিতে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় ফরমাইশখানা এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা ভাঙা সড়ক ও দুর্ঘটনার ছবি প্রদর্শন করে দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দিঘলিয়ার গুরুত্বপূর্ণ এই সড়কটি উপজেলার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম। শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিদিন এ পথ দিয়েই যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তায় গাড়ি উল্টে যাওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
বেশ কিছুদিন আগে এ রাস্তাটি সজীবনগর উন্মুক্ত পাঠাগারের সামনে ধ্বসে খালের ভিতর নেমে যায়। এরপর থেকে সেখানে রাস্তাটি প্রতিনিয়ত ভাঙতে ভাঙতে এতো সরু হয়ে দাঁড়িয়েছে যে, প্রাইভেট কার, মাইক্রো বাস, পিকআপ ভ্যান, এমনকি ইজিবাইক, ভ্যান গাড়িও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়তই এ সকল গাড়ি সেখানে উল্টে গিয়ে খালের ভিতরে পড়ছে। মাত্র ৩-৪ দিন পূর্বেও একটি প্রাইভেট কার কয়েকজন যাত্রীসহ সম্পূর্ণ উল্টে গিয়ে খালের ভিতরে পড়ে। ওই দুর্ঘটনায় কারোর মৃত্যু না হলেও যাত্রীরা মারাত্মকভাবে আহত হয় এবং গাড়িটির ব্যাপক ক্ষতিসাধন হয়।
বক্তারা আরও বলেন, বারবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে সংস্কারের কাজ শুরু না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
অনুষ্ঠানের সভাপতি পারভেজ সাজ্জাদ বাবলা বলেন, রাস্তাটি এলাকার মানুষের নিত্যদিনের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এ সড়কে প্রতিদিনই মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়দের উদ্যোগে সাময়িক মেরামত করা হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। তাই রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে সরকারি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকাবাসীকে স্বস্তি ও নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল কাদের জনি তিনি জানান, এই রাস্তাটি স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাময়িক সংস্কার কোনো সমাধান নয়। থোক বরাদ্দের বাইরে গিয়ে এলজিইডি’র মাধ্যমে টেকসই রাস্তা নির্মাণ করা জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকাবাসী দীর্ঘমেয়াদী সুবিধা পেতে পারে।
উপস্থিত ছিলেন জহিদুল ইসলাম, মোল্ল হাসিবুর রহমান সাদ্দাম, মোহাম্মদ আলী টুটুল, খান সজীব, আনোয়ার হোসেন, মোল্লা লোকমান হোসেন, খান আব্দুল কুদ্দুস, হাফিজুর রহমান নবী, হায়দার, সায়লক, মেহেদী হাসান, আবিদ আজাদ, সায়েস্তা খান, রমজান, মনির, ফিরোজ খান, প্রমুখ । এছাড়াও মানববন্ধনে ফরমাইশখানা ও ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তারা সরকারের প্রতি দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


