ঢাকা, ৩০ সেপ্টেম্বর-২০২৫
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ’কে হামলা করতে এসে না পেয়ে বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১০’টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী নাছরিন আক্তার বলেন, অভিযুক্তরা এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় আমার স্বামীর ডালিমের সাথে স্থানীয় আবু বক্কর (২৮), কামরুল ইসলাম (৪০), আবুল বশর (৪৫), মোঃ ফারুক (৩৬), মোঃ এরশান (৩৫) সাথে বিরোধ সৃষ্টি হয়। সেটিকে কেন্দ্র করে তারা প্রায় সময় আমার স্বামীকে মারধর সহ প্রাণে হত্যার হুমকি দিত। গত ২৬ সেপ্টেম্বর রাতে অভিযুক্তরা অস্ত্র ধারালো দা, লোহার রড, লাঠি শোটা নিয়ে আমাদের বাড়ীতে এসে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করে। তারা আমাকে ঘরের দরজা খোলার জন্য বলে। তখন আমি না বললে অভিযুক্তরা ধারালো লম্বা দা দিয়ে কুপিয়ে দরজা ভেঙ্গে আমাদের বসত ঘরে প্রবেশ করে আমার স্বামীকে না পেয়ে আমাকে চুলের মুঠি ধরে কিল, ঘুষি লাথি মেরে আমাকে টানা হেছড়া করে ঘরের বাহিরে নিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। পরে ধারালো দা, লোহার রড, লাঠি-শোটা দ্বারা আমার ঘরে থাকা আলমারি, আলনা, ভাতের রেখ, ফ্রিজ সহ আরো অনেক আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণ লুঠ করে নিয়ে যায়। এলাকার মানুষ যখন তাদের প্রতিরোধ করতে আসে তখন আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি বর্ষন করে এলাকার মধ্যে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। আমি এঘটনায় মামলা করবো।
অভিযুক্ত আবু বক্কর বলেন, আমাকে তারা কিছুদিন আগে কুপিয়ে হাসপাতালে পাঠায়ছে। আমি অসুস্থ এখনো বিছানায় সুয়ে, আমি কেমনে গিয়ে হামলা বা গুলি করবো। এসব এদের সাঁজানো নাটক। আমাকে ফাঁসাতে এরা এসব করছে। গুলি যে করছে বলছে তারা, এসব তাদের সাঁজানো নাটক। এদিকে ঘটনার দিন অভিযুক্ত কামরুল ইসলাম চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান ছিল বলেন জানান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা বের করতে পুলিশ কাজ করছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


